BJP: সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি, বড়সড় আন্দোলনে নামছেন শুভেন্দুরা - Bengali News | Bengal BJP leaders Workers Stage Massive Protest In Kolkata on RG kar issue - 24 Ghanta Bangla News
Home

BJP: সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি, বড়সড় আন্দোলনে নামছেন শুভেন্দুরা – Bengali News | Bengal BJP leaders Workers Stage Massive Protest In Kolkata on RG kar issue

Spread the love

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।Image Credit source: TV9 Bangla

কলকাতা: সোমবার রাখি বন্ধন উৎসব। সেই উপলক্ষে কলকাতার ১৫টি জায়গায় এবং জেলাগুলিতে রাখিবন্ধন পালন করবে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। মহিলাদের সুরক্ষার কথা ভেবেই এই কর্মসূচি। অন্যদিকে সোমবার ধরনার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

২০ অগস্ট থেকে ২৩ তারিখ পর্যন্ত লাগাতার ধরনা চলবে বিজেপির। ভাগে ভাগে বিভিন্ন স্তরের নেতারা বসবেন ধরনায়। রাজ্য নেতৃত্বের সঙ্গে ২০ তারিখ ধরনায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। ২১ অগস্ট রাজ্য বিজেপির নেতা ও সাংসদরা ধরনা দেবেন।

এই খবরটিও পড়ুন

২২ তারিখ ধরনায় উপস্থিত থাকবে বিজেপির সমস্ত সেল এবং বিভাগ। ২২ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করারও কর্মসূচি ডাকা হয়েছে। ২৩ তারিখ ধরনা দেবে মহিলা মোর্চা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *