'অস্কার ক্লেইন' পদক কলকাতার অশোকের, প্রথম ভারতীয় হিসেবে পেলেন এই সম্মান - 24 Ghanta Bangla News
Home

‘অস্কার ক্লেইন’ পদক কলকাতার অশোকের, প্রথম ভারতীয় হিসেবে পেলেন এই সম্মান

Spread the love

এই সময়: দেশের বিজ্ঞানী মহলে খুশির আমেজ। থিওরিটিক্যাল ফিজ়িক্সে অবদানের জন্য প্রথম ভারতীয় হিসেবে ‘অস্কার ক্লেইন’ পদক পেলেন পদার্থবিজ্ঞানী অশোক সেন। এর আগে এই পদক পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগসের মতো তাবড় বিজ্ঞানীরা। তাঁদের নামের সঙ্গেই এ বার জুড়ে গেল আদতে কলকাতার বাসিন্দা এবং প্রেসিডেন্সি কলেজের (বর্তমানে বিশ্ববিদ্যালয়) প্রাক্তনী অশোকের নাম। ১৯৮৮ থেকে সুইডেনের বিজ্ঞানী অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হচ্ছে। মূলত থিওরিটিক্যাল ফিজ়িক্স এবং কসমোলজিতে অবদানের জন্যই বিজ্ঞানীরা এই পদক পান। এখনও পর্যন্ত ৩৮ জন বিজ্ঞানীর এই পদকপ্রাপ্তি হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন হান্স বেথ, টিডি লি, এডওয়ার্ড উইটেন, ডেভিড গ্রস, অ্যালান গুথের মতো বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *