সিটের সুপারিশে হবে ২৭–এর পুজো, বার্তা শুভেন্দুর
এই সময়: অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বাধীন সিটের সুপারিশ অনুযায়ী ২০২৭–এ রাজ্যের সমস্ত দুর্গাপুজো হোক––এটাই লক্ষ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর কথায়, ‘চোরবাগান ছাড়া বাকি পুজো কমিটিগুলি শৃঙ্খলার সঙ্গে পুজো করেছে। ওঁদের (অন্য পুজো কমিটি) বলব এই ঘটনা (চোরবাগান) থেকে শিক্ষা নিয়ে এবং সিটের রিপোর্টে যে সুপারিশ করবে তা দেখেই ২৭–এর পুজোর প্রস্তুতি নিতে। পুজোর প্যান্ডেল, থিম, মণ্ডপের একজিট–এন্ট্রান্স, দর্শনার্থীদের সেফটি সিকিউরিটি–– সবই যেন মানা হয়। পরে যেন না বলে দেরি করে বলেছেন।’