বাবার সঙ্গে ফোনে কথা বলার সময়ে আচমকাই মৃত্যু ২৬ বছরের তরুণীর, হার্ট অ্যাটাক? - 24 Ghanta Bangla News
Home

বাবার সঙ্গে ফোনে কথা বলার সময়ে আচমকাই মৃত্যু ২৬ বছরের তরুণীর, হার্ট অ্যাটাক?

Spread the love

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন তেলঙ্গানার খাম্মাম জেলার এক তরুণী। শুক্রবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত তরুণীর নাম নাল্লামালা অক্ষিতা (২৬)। তিনি তেলঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা।

অক্ষিতা চার বছর আগে এমএসসি করার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন। এমএসসি পাশ করার পরে বর্তমানে ভাই অক্ষয়ের সঙ্গে আলবেনীতে থেকে চাকরির খোঁজ করছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ(নিউ ইয়র্কের সময় অনুযায়ী) অক্ষিতা তাঁর বাড়ির কাছে হাঁটতে হাঁটতে বাবার সঙ্গে ফোনে কথা বলছিলেন।

কিছুক্ষণ পরে তাঁর ভাই অক্ষয় অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন দিদিকে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁকে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক ভাবে পরীক্ষার পরে চিকিৎসক জানান হাসপাতালে পৌছনোর আগেই অক্ষিতার মৃত্যু হয়েছে।

বর্তমানে ২০ থেকে ৩০ বছর বয়সী নারীদের মধ্যেও এই ঝুঁকি বাড়ছে। অতিরিক্ত মানসিক চাপ, সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে ঘুমের ঘাটতি যার ফলে হার্টের পেশিকে দুর্বল হয়ে পড়ার ফলে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন মহিলারা। বিশেষজ্ঞদের মতে, কোনও প্রকার সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *