শেষকৃত্য চলাকালীন চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু, গুরুতর জখম ৩৪ - 24 Ghanta Bangla News
Home

শেষকৃত্য চলাকালীন চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু, গুরুতর জখম ৩৪

Spread the love

শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন প্রায় ৭০ থেকে ৮০ জন।

জর্ডনের চার্চে বন্দুকবাজের হামলাছবি: X

Authored By:

Published on: 

চার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হলো ৭ জনের। জখম কমপক্ষে ৩৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার জর্ডনের কারাকের হামুদ চার্চের ঘটনা। হামলাকারী তিন বন্দুকবাজের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে কারাক পুলিশ।

জর্ডনের সরকারি সংবাদমাধ্যম আল মামলাকারের প্রতিবেদন অনুযায়ী, এদিন চার্চে একটি শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন প্রায় ৭০ থেকে ৮০ জন। সেই সময় একটি গাড়ি চার্চের গেটের সামনে এসে থামে। কালো পোশাকে নেমে আসে তিন জন। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।

চার্চের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, তিন জন ফুটপাথে দাঁড়িয়ে গুলি চালাতে চালাতে এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চার্চের সামনের একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন তারা। সেখান থেকে চার্চের ভিতরে গুলি চালাতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রায় ৪০ জন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ছোটাছুটি শুরু করে দেন অনেকে।

শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদ বুরকান নামে এক ব্যক্তি। তিন বন্দুকবাজ প্রায় মিনিট তিনেক এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ তাঁর। এখনও পর্যন্ত কোনও সংগঠনই হামলার দায় স্বীকার করেনি। কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট করেনি জর্ডনের প্রশাসনও।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেখানে ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। গুলি চালিয়ে জর্ডনের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।’

একটি ক্ষতিগ্রস্ত গির্জার ভেতরের দৃশ্য, যেখানে এক ব্যক্তি ভাঙাচোরা আসবাবপত্র ও ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে আছেন। পেছনে কাঠের ক্রুশ ও ধর্মীয় ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

প্রার্থনা চলাকালীন আমেরিকার চার্চে হামলা, বন্দুকবাজ-সহ নিহত ২, আহত ৮, মুখ খুললেন ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *