এক্সপ্রেস ট্রেনের স্টপেজ-সহ লোকালের সংখ্যা বাড়ানোর দাবি
অন্য দিকে, হাওড়া-খড়্গপুর শাখায় লোকাল ট্রেনগুলিকে ঝাড়গ্রাম স্টেশন পর্যন্ত চালানো, গীতাঞ্জলি এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলির স্টপেজ এবং ট্রেনের যাত্রীদের নিরাপত্তা ও সময়ে ট্রেন চলাচলের দাবিতে বুধবার ইমেলের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, দক্ষিণ–পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, খড়্গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেনের কাছে দাবি জানিয়েছে রেলের পশ্চিমবঙ্গ নিত্যযাত্রী সমিতির ঝাড়গ্রাম শাখা।