গাছে ধাক্কা লেগে মৃত্যু ৬ বাসযাত্রীর, আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর
গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন বাসের আরও ৪০ জন যাত্রী। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘেটেছে মহেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর জেলায়। মহেন্দ্রগড়-কেলহারি রাস্তায় এই দুর্ঘটনার পরেই শোকপ্রকাশ করে নিহতদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।