টাইগার-কাণ্ডে হামলার আগে গুলির মহড়া, হোটেলে দুর্ঘটনা
বলিউড অভিনেতা টাইগার শ্রফ-এর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। পুলিশের দাবি, হামলা চালানোর আগে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে নিয়েছিলেন অভিযুক্তেরা। মুম্বইয়ের কাছে একটি জায়গায় গুলি চালানোর অনুশীলনও করেছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, অন্ধেরির একটি হোটেলের ঘরে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করতে গিয়ে আচমকাই গুলি চলে যায়।