তিন এক্কে এক - পায়েল রায়: গ্রন্থ সমালোচনা - 24 Ghanta Bangla News
Home

তিন এক্কে এক – পায়েল রায়: গ্রন্থ সমালোচনা

Spread the love

বই এর নাম – তিন এক্কে এক

লেখক – পায়েল রায়

প্রকাশনা সংস্থা – ধানসিড়ি

মূল্য – ২৫০ টাকা

আত্ম অনুসন্ধান

আমরা প্রতিদিন যে পৃথিবীতে বেঁচে আছি, প্রতিদিন যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয়, সেটাই কি একমাত্র? না কি তার বাইরেও কিছু সূক্ষ্ম অজানা সত্য লুকিয়ে আছে? মানুষ, তার মন, চেতনা, মহাবিশ্ব ও অস্তিত্বকে ঘিরে এমন কিছু প্রশ্ন আছে, যার উত্তর খুঁজতে বিজ্ঞান যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন দর্শন ও আত্মানুসন্ধানের। এই বই সেই প্রশ্নগুলিরই এক আন্তরিক অনুসন্ধান। বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও মনস্তত্ত্ব— তিনটি ভিন্ন পথকে পাশাপাশি রেখে জীবনের কিছু গভীর প্রশ্নকে বোঝার চেষ্টা এই বইের নিবন্ধগুলিতে। নিছক তথ্যের বাইরে গিয়ে নিজের মতো করে ভাবতে, প্রশ্ন করতে এবং পরিচিত পৃথিবীকে একটু অন্য চোখে দেখতে সাহায্য করাই এই বইয়ের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *