রোদে ঘোরাঘুরি, দূষণ, মেকআপ, রাত জাগার প্রভাব পড়েছে ত্বকে, কী ভাবে যত্ন নেবেন? - 24 Ghanta Bangla News
Home

রোদে ঘোরাঘুরি, দূষণ, মেকআপ, রাত জাগার প্রভাব পড়েছে ত্বকে, কী ভাবে যত্ন নেবেন?

Spread the love

পুজোর ক’দিন নিজের উপর নানা ভাবে অত্যাচার করেছেন। বছরের এই একটা দিন কোনও বাধাই মানেননি। তেলমশলা দেওয়া খাবার যেমন খেয়েছেন, তেমনই দিনরাত এক করে টানা প্যান্ডেল হপিং-ও করেছেন। এখন টের পাচ্ছেন ত্বকের বারোটা বেজেছে। বিশেষ করে যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁদের ক্ষেত্রে সমস্যাটা আরও প্রকট। ত্বক লাল হয়ে যাওয়া, খসখসে ভাব, চুলকানি কিংবা ফাইন লাইনস-এর মতো সমস্যা দেখা দিয়েছে।

ডার্মাটোলজিস্টরা বলছেন, প্রতিদিনের এই ক্ষতিকর উপাদানগুলো ত্বকে ‘ফ্রি র‌্যাডিকল’ তৈরি করে, যা কোলাজেনের বন্ড ভেঙে দেয় এবং অকাল বার্ধক্যের সৃষ্টি করে। পুজোর সময় রোজ মেকআপ-ও করেন অনেকে। সেখান থেকেও ত্বকের সমস্যা হতে পারে। শুধুমাত্র ত্বক লাল হলে বা জ্বালা শুরু করলে পরিচর্যা করার চেয়ে একটি নির্দিষ্ট AM-PM (সকাল ও রাতের) স্কিনকেয়ার রুটিন মেনে চলা জরুরি।

সকালের রুটিন (AM Routine):

দিনের বেলায় স্কিনকেয়ারের মূল উদ্দেশ্য হওয়া উচিত দূষণ ও রোদের হাত থেকে ত্বককে রক্ষা করা।

  • অ্যান্টি-অক্সিডেন্ট-যুক্ত উপাদান: সকালের রুটিনে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান বা সিরাম (যেমন গ্যালিক অ্যাসিড) ফ্রি-র‌্যাডিকল-এর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচায়।

  • সানস্ক্রিন বাধ্যতামূলক: শুধু অ্যান্টি-অক্সিডেন্ট সিরাম কিন্তু সানস্ক্রিনের বিকল্প হতে পারে না। স্পর্শকাতর ত্বকের জন্য অন্তত SPF 30 যুক্ত ব্রড-স্পেকট্রাম, ওয়াটার-রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।

  • গন্ধহীন ময়েশ্চারাইজ়ার: স্পর্শকাতর ত্বকের জন্য গন্ধবিহীন, জেন্টল ময়েশ্চারাইজ়ার বেছে নেওয়াই ভালো।

রাতের রুটিন (PM Routine):

ত্বকের উপরিভাগে জমা ধুলোবালি, মেকআপ-এর অংশ তুলে ফেলার এবং ক্ষত সারিয়ে তোলার জন্য রাতই হল সেরা সময়।

  • ডাবল ক্লিনজ়িং: মেকআপ, সানস্ক্রিন ও ধুলোময়লা পরিষ্কার করতে ডাবল ক্লিনজ়িং মেথড-এর উপর ভরসা রাখতে পারেন। সবসময় মাইল্ড ক্লিনজ়ার ব্যবহার করার চেষ্টা করবেন।

  • সেরামাইড ও হায়ালুরোনিক অ্যাসিড: ময়েশ্চারাইজ়ারে ‘সেরামাইডস’ থাকা অত্যন্ত জরুরি, যা ত্বকের স্কিনম ব্যারিয়ার মজবুত রাখতে সাহায্য করে। পাশাপাশি ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ত্বকের আর্দ্রতাও ধরে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *