মেসির নামে এখন ছ’টি প্রজাতি, নিজেরই Guinness World Records ভাঙলেন লিও
তালিকায় থাকা প্রজাতিগুলি হলোঃ
Liolaemus messii — আর্জেন্তিনায় পাওয়া এক ধরনের টিকটিকি, ২০২১ সালে নামকরণ।
Acanthogonatus messii — আর্জেন্তিনার পাতাগোনিয়া অঞ্চলের মাটির নীচে থাকা এক ধরনের মাকড়সা, ২০২৩ সালে নামকরণ।
Discinisca messi — আর্জেন্তিনায় পাওয়া প্রাগৈতিহাসিক সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম, ২০২৩ সালে নামকরণ।
Vultur messii — প্রাচীন যুগের এক ধরনের শকুনের জীবাশ্ম, ২০২৩ সালে নামকরণ।
Cercopemyces messii — আর্জেন্তিনার সালতা প্রদেশের আন্দিজ়ের মেঘে ঢাকা বনাঞ্চলে পাওয়া এক ধরনের ছত্রাক, ২০২৪ সালে নামকরণ।
Salvia messii — পেরুর আন্দিজ় পর্বতমালায় আবিষ্কৃত সেজ় গাছ, ২০২৬ সালে নামকরণ।
অর্থাৎ, জীবিত প্রাণী থেকে শুরু করে প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম, ছত্রাক এবং ফুলের গাছ— বিভিন্ন ধরনের প্রজাতির বৈজ্ঞানিক নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মেসির নাম। তালিকায় থাকা জীবাশ্মগুলিও প্রমাণ করে, এই সম্মান শুধু বর্তমানে বেঁচে থাকা প্রজাতির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানের জগতে অবশ্য মেসিই একমাত্র ফুটবলার নন, যাঁর নামে বিভিন্ন প্রজাতির নামকরণ হয়েছে। দিয়েগো মারাদোনার নামেও চারটি জীবের নামকরণ করা হয়েছিল। যদিও তার মধ্যে Anaphes maradonae নামে একটি ক্ষুদ্র বোলতা পরে অন্য একটি আগে থেকে পরিচিত প্রজাতির সঙ্গে একই বলে চিহ্নিত হয়। ফলে সেটিকে এখন আর স্বতন্ত্র প্রজাতি হিসেবে গণ্য করা হয় না।