Delhi Artificial Rain: দিল্লিতে প্রথমবার হতে চলেছে কৃত্রিম বৃষ্টি, কী এই ক্লাউড সিডিং, কীভাবে হবে বৃষ্টি? - Bengali News | Delhi to Witness First Artifical Rain by Cloud Seeding, Know How it Works - 24 Ghanta Bangla News
Home

Delhi Artificial Rain: দিল্লিতে প্রথমবার হতে চলেছে কৃত্রিম বৃষ্টি, কী এই ক্লাউড সিডিং, কীভাবে হবে বৃষ্টি? – Bengali News | Delhi to Witness First Artifical Rain by Cloud Seeding, Know How it Works

Spread the love

নয়া দিল্লি: আবার দূষণের ফাঁসে রাজধানী। প্রতি বছরের মতো চেনা ছবি দিল্লিতে। দীপাবলি মিটতেই বাতাসে দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। এই দূষণ নিয়ন্ত্রণ করতে আগে গাড়ির জোড়-বিজোড় নীতি, জল স্প্রে-র মতো নানা কাজ করা হত। করানো হয়েছে কৃত্রিমভাবে বৃষ্টিও। আবার দিল্লিতে নামতে চলেছে কৃত্রিম বৃষ্টি। আগামী সপ্তাহেই এই কৃত্রিম বৃষ্টি করাবে দিল্লি সরকার। কীভাবে হবে এই বৃষ্টি?

জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবারে দিল্লিতে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে। যদি আবহাওয়া অনুকূল থাকে, তবেই। আইআইটি কানপুর থেকে দিল্লিতে ট্রায়াল ক্লাউড সিডিং পাঠানো হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যদি সব পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে ২৯ অক্টোবর ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে। বুরারি এলাকায় ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। দিল্লিতে এই প্রথমবার ক্লাউড সিডিং পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি করানো হতে পারে দূষণ রুখতে।

দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, আইআইটি কানপুর থেকে দিল্লি পর্যন্ত একটি ট্রায়াল সিডিং ফ্লাইট ওড়ানো হয়েছে। মিরট, খেকরা, বুরারি, সদকপুর, আলিগড় হয়ে তা আবার আইআইটি কানপুরে ফিরে গিয়েছে। খেকরা ও বুরারির মধ্যে ক্লাউড সিডিং করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসেই দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ক্লাউড সিডিং নিয়ে। ৫টি ক্লাউড সিডিং ট্রায়াল করা হবে। শোনা যাচ্ছে, উত্তর-পশ্চিম দিল্লিতে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি করা হতে পারে।

দীপাবলির পরই দিল্লিতে বাতাসের মান ভয়ঙ্কর হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আনন্দ বিহারে বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪২৯, যা বুধবারের থেকেও বেশি ছিল। দীপাবলিতে আতশবাজি পোড়ানোর পরই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকা ধোঁয়া ও ধুলোর চাদরে ঢেকে গিয়েছে। সাধারণ মানুষ রাস্তায় বেরলেই চোখ জ্বালা করছে, শ্বাসকষ্ট হচ্ছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, গাড়ির ধোঁয়া সেই দূষণকে আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *