ববিতার পাশে মালদার যাদব সভা - 24 Ghanta Bangla News
Home

ববিতার পাশে মালদার যাদব সভা

Spread the love

মালদার বামনগোলায় বাবার মৃত্যু ও মায়ের যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন ২১ বছরের তরুণী ববিতা ঘোষ। আর্থিক অনটনে তাঁর কলেজ পড়াশোনাও বন্ধ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দুর্দশার খবর পেয়ে রবিবার তাঁর বাড়িতে যান বঙ্গীয় যাদব সভার আধিকারিকরা। তাঁরা ববিতার হাতে নগদ ১০ হাজার টাকা ও নতুন বস্ত্র তুলে দেন এবং তাঁর পড়াশোনার সমস্ত খরচ বহনের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *