এলইডি হোর্ডিং, ফ্লেক্সে বর্গফুটে ৬০০ টাকা কর, সিদ্ধান্ত পুরসভার - 24 Ghanta Bangla News
Home

এলইডি হোর্ডিং, ফ্লেক্সে বর্গফুটে ৬০০ টাকা কর, সিদ্ধান্ত পুরসভার

Spread the love

কলকাতা পুরসভার তরফে এই বিষয়টি চিঠি দিয়ে শহরের পুজো উদ্যোক্তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শুধু এলইডি হোর্ডিং বা ফ্লেক্সের উপরে কর আরোপ নয়, পুজোর উদ্যোক্তাদের বিজ্ঞাপন ব্যবহারের জন্য নির্দেশাবলি তৈরি করেছে পুরসভা। পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দশমীর পরেই যে সব পুজো উদ্যোক্তারা তাঁদের মণ্ডপের সামগ্রী সরানোর ব্যবস্থা করবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা বা ফুটপাথে মণ্ডপ তৈরির সামগ্রী পড়ে থাকলে তা–ও বাজেয়াপ্ত করা হবে। বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, অতীতে দেখা গিয়েছে অনেক পুজো কমিটি দিনের পর দিন মণ্ডপের সামগ্রী সরানো নিয়ে গড়িমসি করে। এই বছর তাই উৎসবের শেষে শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *