তৃণমূলের প্রতীক মামলা, হলফনামা বিতর্কে কোর্টে কালীঘাট!
কালীঘাট–পন্থী তৃণমূলের তরফে দায়ের করা এই জনস্বার্থ মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ঋতব্রতদের তরফে সমর্থকদের হলফনামা জোগাড়ের জন্য পুলিশকে কাজে লাগাচ্ছে রাজ্যের শাসকদল বিজেপি। যে হেতু এই সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে তৃণমূলের লোগো কারা পাবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, তাই জোর করে কালীঘাট–পন্থী তৃণমূলকে হারানোর জন্য শাসকদল নিজেদের ক্ষমতা ব্যবহার করছে।