কুচকুচে কালো গায়ের রং, কার্শিয়াংয়ের জঙ্গলে দেখা গেল বার্কিং ডিয়ার - 24 Ghanta Bangla News
Home

কুচকুচে কালো গায়ের রং, কার্শিয়াংয়ের জঙ্গলে দেখা গেল বার্কিং ডিয়ার

Spread the love

বছরের শুরুতেই কার্শিয়াং বনবিভাগের ডাউহিল ফরেস্টে দেখা মিলেছিল কালো হরিণের। ফের দেখা মিলল কালো রংয়ের বার্কিং ডিয়ারের। কার্শিয়াং বন বিভাগের ডিএফও-র ফেসবুক পেজ থেকে সেই ছবি শুক্রবার রাতে পোস্ট করা হয়।

বন দপ্তরের ক্যামেরায় কালো হরিণের ছবি উঠেছে। এর আগে কালো চিতাবাঘ একাধিকবার এই কার্শিয়াঙের জঙ্গলে দেখা গিয়েছে। তবে এই বছরের শুরুতে প্রায় ১৬ বছর পরে দেখা মেলে কালো হরিণের। ২০১০-এ শেষ বার এবং প্রথম বার দার্জিলিং জেলার সিঞ্চল বনাঞ্চলে কালো হরিণের দেখা মিলেছিল।

জিনগত তারতম্যের কারণে যেমন চিতাবাঘের গায়ের রং কালো হয়, হরিণের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে। কার্শিয়াং বনাঞ্চলে যথেষ্ট হরিণ রয়েছে। তবে কালো রঙের হরিণ সত্যিই বিরল।

কার্শিয়াং কোনও সংরক্ষিত বনাঞ্চল না হলেও বনকর্মীদের আপ্রাণ চেষ্টায় এটি বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। সেই কারণেই বুনো শুয়োর, হরিণ, বন মুরগি, হাতি, চিতাবাঘ, বাইসনের অবাধ বিচরণস্থল হয়ে উঠেছে এটি। কর্মীদের অনুমান, কার্শিয়াং বনাঞ্চলে অঢেল খাবার মিলছে বলেই এই ধরনের প্রাণীর আধিক্য বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *