সজল ‘সেরার সেরা’, পুরস্কার পাচ্ছেন শঙ্কুদেবও, কলকাতায় সেরা ২৩ দুর্গাপুজো কোনগুলি?
কলকাতার সেরা দুর্গাপুজো কোনগুলি? শুক্রবার ষষ্ঠীর দিন, পুরস্কার ঘোষণা করল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে এ বার দেওয়া হয়েছে দেবী দুর্গা সম্মান ২০২৬। তালিকায় রয়েছে ২৩টি দুর্গাপুজো। সেরার সেরা, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা-সহ একাধিক ক্যাটিগরি রয়েছে।