Fridge Electricity: ২৪ ঘণ্টা ফ্রিজ চললে কত বিদ্যুৎ খরচ হয়? মাসের বিলে কতটা প্রভাব পড়ে? | How much electricity does a Fridge consume
রেফ্রিজারেটর বা ফ্রিজ থেকে হঠাৎ কট কট বা ঘড়ঘড় শব্দ শুনে অনেকেই ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার ভয়ে চিন্তায় পড়ে যান। তবে মেকানিক ডেকে অহেতুক টাকা খরচ করার আগে জেনে নিন যে এই জাতীয় অস্বাভাবিক শব্দ সবসময় বড় কোনও খারাপ হওয়ার লক্ষণ নয়। বেশ কিছু সাধারণ ও ঘরোয়া কারণেই কিন্তু আপনার বাড়ির প্রিয় ফ্রিজটি থেকে এমন বিকট আওয়াজ তৈরি হতে পারে। Getty Images
বাড়িতে সারাক্ষণ ফ্রিজ চলে। গরম হোক বা শীত, খাবার ভালো রাখতে এবং দীর্ঘক্ষণ টাটকা রাখতে ফ্রিজের প্রয়োজন হয়। কিন্তু ২৪ ঘণ্টা ফ্রিজ চালিয়ে রাখলে কতটা বিদ্যুৎ খরচ হয়, তা অনেকেরই অজানা। ফ্রিজের বিদ্যুৎ খরচ নির্ভর করে তার আকার, স্টার রেটিং, প্রযুক্তি, ব্যবহারের ধরন এবং ঘরের তাপমাত্রার উপর।
সাধারণত একটি ২-স্টার বা ৩-স্টার ফ্রিজ দিনে প্রায় ০.৮ থেকে ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করতে পারে। অন্যদিকে, আধুনিক ৪-স্টার বা ৫-স্টার ইনভার্টার ফ্রিজ তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করতে পারে। তবে এই হিসাব ফ্রিজের মডেল ও ধারণক্ষমতা অনুযায়ী বদলে যায়। মনে রাখতে হবে, ফ্রিজ ২৪ ঘণ্টা চালু থাকলেও তার কম্প্রেসর সারাক্ষণ চলে না। নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে কম্প্রেসর প্রয়োজন অনুযায়ী চালু ও বন্ধ হয়।
ধরা যাক, একটি ফ্রিজ দিনে গড়ে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সে ক্ষেত্রে মাসে ৩০ দিনে মোট খরচ হবে প্রায় ৩০ ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা হলে মাসে খরচ দাঁড়াবে প্রায় ২৪০ টাকা। দিনে ১.৫ ইউনিট খরচ হলে মাসে ৪৫ ইউনিট বিদ্যুৎ লাগবে, যার আনুমানিক দাম ৩৬০ টাকা। এখানে বিদ্যুতের নির্দিষ্ট স্ল্যাব, স্থায়ী চার্জ ও অন্যান্য মাশুল ধরা হয়নি।
বিদ্যুৎ খরচ কমাতে ফ্রিজ বারবার খোলা এড়িয়ে চলুন, গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না এবং দরজার রাবার ঠিক আছে কি না পরীক্ষা করুন। ফ্রিজ দেওয়াল থেকে কিছুটা দূরে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সেট করুন। পাশাপাশি, কেনার আগে ফ্রিজের এনার্জি রেটিং ও বার্ষিক বিদ্যুৎ খরচের তথ্য দেখে নিলে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।