পুজোয় শিবির কম, রক্তের জোগানে সরকারি নির্দেশিকা - 24 Ghanta Bangla News
Home

পুজোয় শিবির কম, রক্তের জোগানে সরকারি নির্দেশিকা

Spread the love

নির্দেশিকায় বিরল গ্রুপের রক্তের জোগান নিয়েও বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। কোনও রক্তকেন্দ্রে প্রয়োজনীয় গ্রুপের রক্ত না থাকলে রোগীকে অন্যত্র পাঠানোর আগে কাছাকাছি রক্তকেন্দ্রগুলিতে খোঁজ করতে হবে। এ জন্যে আরএফআইডি-ভিত্তিক সফটওয়্যারের সাহায্য নেওয়ার নির্দেশ রয়েছে। বিরল গ্রুপের রক্তদাতাদের তথ্যভাণ্ডারও তৈরি রাখতে হবে প্রতিটি রক্তকেন্দ্রকে।

পাশাপাশি, হাসপাতালের কর্মীদের নিয়ে রক্তদান শিবির আয়োজন এবং পুজো কমিটি ও ক্লাবগুলিকে রক্তদাতা জোগাড়ে উৎসাহ দেওয়ার কথাও বলা হয়েছে। রক্তের জোগানের উপরে নিয়মিত নজরদারির পাশাপাশি চিকিৎসকদেরও প্রয়োজন ছাড়া রক্তের রিক্যুইজেশন না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *