অযোধ্যার রামমন্দির থেকে রামচরিত, নিউ ব্রাইট স্টারের পুজো
পুলক বেরা, তমলুক
শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে এখন সাজ সাজ রব সর্বত্র। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও আবার অভিনব থিমে দর্শনার্থীদের চমক দেওয়ার প্রস্তুতি। সেই থিমের হাত ধরেই কখনও উঠে আসে সামাজিক বার্তা, কখনও ধরা পড়ে সময়ের পরিবর্তন। এক সময়ে মণ্ডপ জুড়ে ছিল কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, যুবশ্রীর মতো একাধিক জনমুখী প্রকল্পের ছবি।