মহামেডানের দায়িত্বে এবার ডেজান অ্যান্টোনিচ - 24 Ghanta Bangla News
Home

মহামেডানের দায়িত্বে এবার ডেজান অ্যান্টোনিচ

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ সিজনটা খুব একটা ভালো যায়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। খালি হাতেই শেষ হয়েছিল মরসুম। সেই সমস্ত কিছু ভুলে এবার প্রথম…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ সিজনটা খুব একটা ভালো যায়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। খালি হাতেই শেষ হয়েছিল মরসুম। সেই সমস্ত কিছু ভুলে এবার প্রথম থেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর রেড রোডের এই ফুটবল দল। সেক্ষেত্রে বিগত কয়েক বছরের মতো এবারও শুরুতে ভারতীয় কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুর উপর ভরসা রেখেছিল ক্লাব কর্তৃপক্ষ। বলাবাহুল্য, এবারের কলকাতা লিগের শুরুতে ও মেহেরাজের তত্ত্বাবধানে যথেষ্ট দাপটের সাথে শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। প্রথম থেকেই তারা পরাজিত করেছিল একের পর এক ফুটবল দলকে।

টানা আটটি ম্যাচ অপরাজিত ছিল ব্ল্যাক প্যান্থার্সরা। পরবর্তীতে কোল ইন্ডিয়ার কাছে দল আটকে গেলেও সেখান থেকে অনায়াসেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে পরবর্তীতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তৎকালীন কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। যেটা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। তবে খুব শীঘ্রই যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে ক্লাব কর্তাদের তরফ থেকে সেই আভাস পাওয়া গিয়েছিল ভালো ভাবেই।

এবার দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগদান করলেন ডেজান অ্যান্টোনিচ। উয়েফা প্রো লাইসেন্সের পাশাপাশি এশিয়ান ক্লাব ফুটবলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। ইন্ডিয়ান ফুটবল লিগে তার থাকা নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের মধ্যে।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *