ট্রাম্পের দলকে জেতাতে হাজার হাজার কোটি অনুদান, মিড টার্ম ইলেকশনে জলের মতো খরচ করছেন মাস্ক - 24 Ghanta Bangla News
Home

ট্রাম্পের দলকে জেতাতে হাজার হাজার কোটি অনুদান, মিড টার্ম ইলেকশনে জলের মতো খরচ করছেন মাস্ক

Spread the love

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের নির্বাচনে ১০০ কোটি ডলারেরও বেশি খরচ করার প্রতিশ্রুতি দিয়েছে সেনেট লিডারশিপ ফান্ড। মাস্কের অনুদান যে রিপাবলিকানদের প্রচারের তহবিলকে আরও মোটা করছে তাতে সন্দেহ নেই। মাস্কের আমেরিকা পিএসি সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যে রিপাবলিকান প্রার্থীদের পাশাপাশি হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের প্রায় তিন ডজন প্রার্থীদের সমর্থনেও টাকা ঢালছে বলে জানা গিয়েছে।

রিপাবলিকানদের হয়ে প্রচারে নামছেন ট্রাম্পও। সেনেটে জোরদার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এমন রাজ্যগুলিতে প্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁর। তালিকায় রয়েছে ওহায়ো, আলাস্কা, অ্যারিজ়োনা এবং মন্টানা। ডেমোক্র্যাটদের তুলনায় আর্থিক দিক থেকে রিপাবলিকানরা সুবিধাজনক অবস্থান থাকলেও, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ভোটারদের একাংশের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে ট্রাম্পের দলকে। এই পরিস্থিতিতে মাস্কের বিপুল অনুদানই খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *