রাহুলদের পিটিশনে ১৪টি ‘ভুল’, দেওয়া হয়নি পুরো কোর্ট ফি-ও, জানাল সুপ্রিম কোর্ট
আবেদনে কী কী ত্রুটি রয়েছে?
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে জানানো হয়েছে, পিটিশনে একাধিক ত্রুটি রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি হলো —
– কয়েক জন আবেদনকারী প্রয়োজনীয় ‘ওকালতনামা’ বা আইনজীবী নিয়োগের লিখিত অনুমতিপত্র জমা দেননি।
– কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পরিচয়পত্রের প্রতিলিপি অস্পষ্ট।
– কয়েকটি নথিতে অক্ষরের আকার অত্যন্ত ছোট।
– দুটি নির্দিষ্ট নথির রঙিন প্রতিলিপি জমা পড়েনি।
– কয়েকটি পাতার লেখা অস্পষ্ট বা পড়ার অযোগ্য।
– কিছু তথ্য জমাই দেওয়া হয়নি।
– আঞ্চলিক ভাষায় লেখা পাতাগুলি পড়ার ক্ষেত্রে সমস্যা।
– কয়েকটি পাতার নম্বরে অসঙ্গতি।
এ ছাড়া আদালতের ফি বাবদ ২২০ টাকা কম জমা পড়েছে বলেও জানিয়েছেন রেজিস্ট্রি। সব মিলিয়ে ১৪টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই ত্রুটিগুলি সংশোধনের পরেই আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।