পুজোর আগে কেমন থাকবে বাংলার আবহাওয়া? সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে? জানুন আপডেট
আলিপুর আবহাওয়া দফতরের নয়া রিপোর্ট। পুজোর মুখে মোটামুটি সুখবর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে…
আলিপুর আবহাওয়া দফতরের নয়া রিপোর্ট। পুজোর মুখে মোটামুটি সুখবর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবার নজর এখন পুজোর আবহাওয়ার ওপরে। কারণ আর দুদিন পরেই ১৪ অক্টোবর, পুজোর চতুর্থী। এদিন থেকে নাকি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তাহলে আজ সোমবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? রইল আপডেট।
সোমবার রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গলবার অর্থাৎ ১৩ অক্টোবর পর্যন্ত বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের বেলা বাড়তে পারে গরম। বাতাসে আর্দ্রতা থাকা অস্বস্তিও থাকতে পারে। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমলে স্বস্তি মিলতে পারে। তবে ১৪ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পুজোর চতুর্থী থেকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে। আলিপুর বলছে দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমতে পারে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পুজোর চতুর্থী অর্থাৎ বুধবার ১৪ অক্টোবর থেকে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরের সমতলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে, দার্জিলিংয়ে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। সেখানে পারদ প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে পাহাড়ে ঠান্ডার আমেজ বজায় থাকবে।