পথ দুর্ঘটনায় নিহত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীসহ ২ জন, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

পথ দুর্ঘটনায় নিহত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীসহ ২ জন, বাংলার মুখ

Spread the love

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজের। সোমবার ভোরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সংঘের এক সেবকেরও। নিয়ন্ত্রণ হারিয়ে মহারাজদের গাড়ি উলটো দিকের লেনে ঢুকে পড়াতেই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্ন্যাসী স্বামী আমরানন্দ মহারাজের। উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, সোমবার খুব ভোরে গড়িয়ায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উদ্দেশে রওনা হয়েছিলেন সন্ন্যাসীদের একটি দল। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সহযোগী। জাতীয় সড়কে বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। তখন উলটো দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বালিবোঝাই লরিটি। সংঘর্ষের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ২টি গাড়িই। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০)। দুর্টনায় গুরুতর আহত হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ ও গাড়ির চালক। মহারাজের মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করে তারা। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি, না চালকের ভুল, তা জানতে পরীক্ষা করা হবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে। মহারাজ ও সেবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় গভীর শোকাহত সন্ন্যাসী ও সন্তরা। শোকাহত মহারাজের ভক্তরাও।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *