মুম্বইয়ে বিক্ষোভের পর অভিনেতার বিরুদ্ধে মামলা
আটক অবস্থায় তাঁরা সমাজমাধ্যমে নিয়মিত নানা তথ্য ভাগ করে নেন। পুলিশের ভ্যান থেকে তাঁদের পোস্ট করা ছবিও নজর কাড়ে। পরে ইমরান-সহ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। অন্য দিকে, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকেও এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আটক করা হয়েছিল। তিনি ‘হম ভারত কে লোগ’ সংগঠনের সঙ্গে যুক্ত। অগস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের আহ্বান জানিয়েছিলেন তিনিই। তবে ময়দানে পৌঁছনোর আগেই বান্দ্রা এলাকা থেকে তাঁকে আটক করে ডি এন নগর থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, মুম্বইয়ের গামদেবী থানায় ইমরান খান-সহ অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় এই মামলা রুজু হয়েছে।