শোলার উপরে আঁকা পটের জমিদার বাড়ির দুর্গাপুজো
এই সময়, ঘাটাল: একচালার মৃন্ময়ী মূর্তি বা অষ্টধাতুর মূর্তি নয় ঘাটালের ইঁদপালার জমিদার বাড়িতে দেবী দুর্গা পুজিত হন শোলার উপরে আঁকা পটচিত্রে। ৩৬০ বছর ধরে এই রীতিই চলে আসছে। পরিবারের দাবি, আদি বাড়ি হুগলিতে অষ্ট ধাতুর রায়বাঘিনী মূর্তিতে পুজিত হন মা দুর্গা। তাই কুল গুরুর নির্দেশেই শোলার উপরে পটচিত্র এঁকে পুজো শুরু হয়।