ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও শুল্ক বিষয়ক বাধা দূর করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি পাটপণ্য ও পেট (পলিইথিলিন টেরেফথ্যালেট) ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল দু’দিনের বাংলাদেশ-ভারত বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভা যোগ দেয়। সেখানেই এই বিষয়ে জোর দিয়েছ বাংলাদেশ।