Durga Puja 2026 | Puja Preparation | বেহালায় ‘লংমেন গ্রোটোস’, Free-তে চিন ভ্রমণ! দেখুন
পুজোয় এ বার মণ্ডপেই মিলবে চিন ভ্রমণের অভিজ্ঞতা। বেহালা নেতাজি সড়ক আঞ্চলিক অধিবাসীবৃন্দের পুজোয় উঠে আসছে চিনের হেনান প্রদেশের লুয়াং শহরের দক্ষিণে ই নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক লংমেন গ্রোটোস (Longmen Grottoes)। পাথরে খোদাই করা প্রাচীন বৌদ্ধ গুহা-মন্দিরের আদলে সাজছে মণ্ডপ। লংমেন গ্রোটোসের ঐতিহাসিক স্থাপত্য ও শিল্পভাবনাকে পুজোর মণ্ডপে তুলে ধরার উদ্যোগ।