বিরাটি স্টেশনে সমস্যা, আপাতত বনগাঁ লাইনে ব্যাহত ট্রেন চলাচলে
ব্যস্ত সময়ে বিরাটি স্টেশনে সমস্য়া। হাসনাবাদ–শিয়ালদহ লোকালে কোনও একটি সমস্য়ার কারণে আপাতত ওই লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। নিরাপত্তার কারণে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে RPF-ও।
সূত্রের খবর, ট্রেনের চাকা থেকে ধোঁয়া দেখা গিয়েছে। যদিও কী কারণে এমন ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।