GST Council-এর বড় সিদ্ধান্ত, ITC-তে সুবিধা, GST আধিকারিকদের গ্রেপ্তারির ক্ষমতা উঠল - 24 Ghanta Bangla News
Home

GST Council-এর বড় সিদ্ধান্ত, ITC-তে সুবিধা, GST আধিকারিকদের গ্রেপ্তারির ক্ষমতা উঠল

Spread the love

GST ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিল জিএসটি কাউন্সিল। তবে এ বারের বৈঠকে GST-এর কোনও করের হার বদলানো হয়নি। গত বছরের rate rationalisation-এর পরে যে সব নিয়মে জটিলতা বা অস্পষ্টতা ছিল, সেগুলি দূর করতেই এ বার বেশি জোর দেওয়া হয়েছে। লক্ষ্য ব্যবসার কমপ্লায়েন্স সহজ করা এবং আটকে থাকা করের সুবিধা আরও বাড়ানো।

সবচেয়ে বড় পরিবর্তন ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC-তে। কোনও ব্যবসা পণ্য বা পরিষেবা কেনার সময় যে GST দেয়, তার নির্দিষ্ট অংশ পরের ধাপে নিজের GST দায়ের সঙ্গে সমন্বয় করতে পারে। এই সুবিধাই ইনপুট ট্য়াক্স ক্রেডিট। ফলে একই করের উপর বারবার কর দেওয়ার চাপ কমে।

এ বার কর্মীদের জন্য নেওয়া স্বাস্থ্য ও জীবন বিমা, টেলিকম টাওয়ার, এবং কারখানার বাইরে বসানো পাইপলাইনের ক্ষেত্রে ITC-এর সুযোগ বাড়ানো হয়েছে। Free sample এবং shelf life শেষ হয়ে আইন অনুযায়ী নষ্ট করতে হওয়া পণ্যের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ITC রাখা যাবে। এতে সংস্থার কার্যকর খরচ কমার সুযোগ তৈরি হবে।

Inverted duty structure-এর ক্ষেত্রেও বড় বদল। অর্থাৎ কোনও পণ্য তৈরির input-এর উপর GST-এর হার যদি চূড়ান্ত পণ্যের চেয়ে বেশি হয়, তাহলে ITC জমে যায়। এবার সেই জমে থাকা credit ফেরত পাওয়ার ক্ষেত্রে input services-এর GST-ও ধরা হবে। এই সুবিধা ১ নভেম্বর ২০২৬ বা তার পরে নেওয়া credit-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Plant ও machinery-র ক্ষেত্রেও refund-এর সুযোগ বাড়ানো হয়েছে। প্রতি মাসে মোট credit-এর ১/৬০ অংশ হিসাবে refund হিসাব হবে। এই নিয়ম ১ এপ্রিল ২০২৭ বা তার পরে নেওয়া credit-এর ক্ষেত্রে প্রযোজ্য।

জিএসটি এনফোর্সমেন্টেও বড় পরিবর্তন। GST আধিকারিকদের গ্রেপ্তার করার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে prosecution-এর সীমা ১ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। Minimum punishment-ও তুলে দেওয়া হয়েছে। সাধারণ penalty ২৫,০০০ টাকা থেকে কমিয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

ছোট e-commerce বিক্রেতাদের GST রেজিস্ট্রেশনও সহজ হচ্ছে। অন্য রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্মের warehouse-কে principal place of business হিসেবে ব্যবহার করা যাবে, platform-এর সম্মতি থাকলে। তবে বিক্রেতার অন্তত একটি রাজ্যে নিজস্ব physical presence থাকতে হবে।

অর্থাৎ এবারের বৈঠকের মূল লক্ষ্য GST rate পরিবর্তন নয়, বরং ITC, refund, registration ও compliance-এর নিয়ম সহজ করা। ভবিষ্যতে GST rate পরিবর্তনের বিষয় বছরে একবার নির্দিষ্ট বৈঠকে নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *