অণুর গোপন কথা প্রকাশ্যে, রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
সেই রহস্যভেদ করেছেন অরিঁ এবং সোয়াই। তাঁরা দেখিয়েছেন, বিক্রিয়ার শুরুতে যদি ডান হাতের মতো অণুর সংখ্যা সামান্য বেশি থাকে, সেই অণুই পরবর্তী বিক্রিয়ায় অনুঘটকের মতো কাজ করে। ডান হাতের অণু তৈরি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। সেই বাড়তি অণু আবার একই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। চেন রিঅ্যাকশনের মতো সেই কাজ চলতে থাকে।