ঈশাকে প্রকাশ্যেই ভালোবাসার কথা অবিনাশের
তবে এ বার যেন বদলে গেল ছবিটা। ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর ট্রফি জেতার পরে বিজয় উদযাপনের পার্টিতে ঈশাকে প্রকাশ্যেই নিজের মনের কথা জানালেন অবিনাশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঈশাকে তাঁর জীবনে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন অভিনেতা। এরপরই বলছেন, ‘আই লাভ ইউ, বেবি।’ ঈশার প্রতিক্রিয়াও নজর কেড়েছে।