উলুবেড়িয়া পুরসভায় বকেয়া বেতন, বোনাসের দাবিতে বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

উলুবেড়িয়া পুরসভায় বকেয়া বেতন, বোনাসের দাবিতে বিক্ষোভ

Spread the love

উলুবেড়িয়া পুরসভায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোমবার বিক্ষোভ দেখান আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের অভিযোগ, এক থেকে তিন মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। মিলছে না প্রাপ্য ইনসেনটিভও। পুজোর আগে সমস্যায় পড়েছেন তাঁরা। বোনাসের দাবিতে পুরসভার একাংশ কর্মীও বিক্ষোভে যোগ দেন। তাঁদের অভিযোগ, প্রতি বছর পুজোর সময় বোনাস মিললেও এ বার ফান্ডের সমস্যার কথা জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। পুরসভার এক আধিকারিক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *