লজ্জার দিন থেকে রাজকীয় প্রত্যাবর্তন, কী ভাবে হারানো সম্মান ফিরে পেল যুবভারতী?
২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতীর ইতিহাসে লেখা হয়েছিল এক কালো অধ্যায়। লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও প্রতারণা বিশ্বমঞ্চে কলকাতার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কিন্তু ফুটবল তো শুধু ভেঙে পড়ার নয়, ঘুরে দাঁড়ানোরও গল্প বলে। ২০২৬ সালের ৩ অক্টোবর ব্রাজ়িল বনাম ভারত ম্যাচে কী ভাবে যুবভারতী ফিরে পেল তার হারানো গৌরব? প্রতারিত ফুটবলপ্রেমীদের ক্ষতে প্রলেপ দিতে কী বড় ঘোষণা এলো? শুনুন স্বয়ং যুবভারতীর আবেগঘন আত্মকথা।