পুনর্গঠন ঘিরে টাটা গোষ্ঠীর অন্দরের মধ্যেই মতপার্থক্য
দুই ট্রাস্টি আরও প্রশ্ন তুলেছেন, ‘টাটা ট্রাস্টস’-এর নামে বিজ্ঞপ্তি প্রকাশের পদ্ধতি নিয়েও। তাঁদের দাবি, এসডিটিটি-র ট্রাস্টিদের বৈঠকে ওই চিঠি বা বিজ্ঞপ্তি অনুমোদন করা হয়নি। ফলে সেগুলিকে এসডিটিটি-র সম্মিলিত অবস্থান হিসেবে দেখানো ঠিক হবে না। তাঁদের মতে, প্রস্তাবটি নিছক একটি কর্পোরেট পুনর্গঠনের বিষয় নয়। এর সঙ্গে টাটা সন্স-এর নিয়ন্ত্রক পরিচয় বদল, দুটি পরিচালন সংস্থার সংযুক্তিকরণ, একাধিক অনুমোদন এবং টাটা সন্স-এর রেজিস্ট্রেশন শংসাপত্র সারেন্ডার-এর মতো বিষয় জড়িত। ফলে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এর আইনি, বাণিজ্যিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব নিয়ে আলোচনা প্রয়োজন।