‘সঠিক সময় এলে কারণ জানাব...’, টিম ছাড়লেন রোনাল্দো, - 24 Ghanta Bangla News
Home

‘সঠিক সময় এলে কারণ জানাব…’, টিম ছাড়লেন রোনাল্দো,

Spread the love

এই সময়: বিরাট বিতর্ক শুরু হলো পর্তুগাল টিমে। নেশন্স লিগের জন্য পর্তুগিজ শিবির ছেড়ে হঠাৎই চলে গেলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। আগের ম্যাচে নরওয়ের বিরুদ্ধে রোনাল্দোকে রিজ়ার্ভে রাখলেও মাঠে নামাননি কোচ জোর্জে জেসুস। বৃহস্পতিবার ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচ।

বুধবার কোচের প্রেস মিটের পরেই দেশের ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে শিবির ছেড়ে যান রোনাল্দো। বলেন, ‘কী কারণে শিবির ছাড়লাম সঠিক সময় এলে জানাব। আপাতত পর্তুগাল টিমকে ও সব সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

কোচ জেসুস জানিয়েছেন, রোনাল্দোর সঙ্গে কোনও বিবাদ হয়নি। তবে কোচ প্রেস মিটে বলেছিলেন, ‘কে খেলবে, সেটা আমিই ঠিক করব।’ মিডিয়ার একাংশের দাবি, এই বিষয়টি নিয়েই কোচের সঙ্গে ঝামেলা হয়েছে সিআর সেভেনের।

এ দিকে, বিশ্ব চ্যাম্পিয়নদের জয়যাত্রা অব্যাহত। নেশন্স লিগে তাদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–১ উড়িয়ে দিল স্পেন। লামিনে ইয়ামাল দুটি গোল করেন। এ দিন ফের দু’মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন।

গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধেও দু’মিনিটের মধ্যে প্রথম গোলটি করেছিলেন। স্পেনের বাকি গোল দুটি করেছেন মার্ক পুবিল ও নিকো উইলিয়ামস। ক্রোয়েশিয়ার গোল দিওন বেইওর। এই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড ২–০ হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। ইংল্যান্ডের গোল দুটি করেছেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *