Koyel Mallik: পাঁচেই ঘুরপাক কোয়েলের! নিতে চলেছেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ | Koyel Mallik may give nomination for Rajyasabha - 24 Ghanta Bangla News
Home

Koyel Mallik: পাঁচেই ঘুরপাক কোয়েলের! নিতে চলেছেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ | Koyel Mallik may give nomination for Rajyasabha

Spread the love

কলকাতা: জল্পনা ছড়িয়েছিল এবার কি বিজেপির (BJP) টিকিটে রাজ্যসভার মনোনয়ন জমা দেবেন কোয়েল মল্লিক (Koyel Mallik)? এবার তাতেই পড়ল স্ট্যাম্প। পাঁচ মাসের ব্যবধানেই ‘ফুল’ বদলে রাজ্যসভায় কোয়েল মল্লিক। গত ৫ মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ৫ অক্টোবর বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেবেন কোয়েল তেমনই চর্চা শুরু হয়েছে রাজ্যসভার অন্দরে।

তৃণমূলের সাংসদ হিসাবে মাস কয়েক আগে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল। রাজনীতির ময়দানে সেই প্রথম কোয়েল পা রেখেছিলেন। কিন্তু, রাজ্যে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর মাত্র কয়েক মাসের মধ্যেই সাংসদপদ থেকে ইস্তফা দেন কোয়েল। গত ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরই তাঁর বিজেপিতে যোগের জল্পনা তৈরি হয়।

রাজ্যসভার সাংসদ পদ থেকে রঞ্জিত কন্যা ইস্তফা দেওয়ার পর ওই ফাঁকা আসনে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই ভোটের জন্য আগামী ৬ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই বিধানসভায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাযুজ্য রেখেই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে।প্রস্তাবকদের সই সাবুদের প্রক্রিয়া চলছে। বিজেপি বিধায়করা সেই কাজও করছেন।সূত্রের খবর, বড়সড় কোনও পরিবর্তন না হলে আগামী ৫ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী। আর সেই প্রার্থী হতে চলেছেন কোয়েল। যদিও আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে এখনও নাম ঘোষণা করেনি বিজেপি। পদ্ম শিবিরের একাংশ বলছেন, দলটির নাম বিজেপি। না আঁচালে বিশ্বাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *