ফুটবলারদের বাস আটকে লুটপাট, পাকিস্তানে ফের জঙ্গি হামলা - 24 Ghanta Bangla News
Home

ফুটবলারদের বাস আটকে লুটপাট, পাকিস্তানে ফের জঙ্গি হামলা

Spread the love

লুট হয়ে যাওয়া দলকে আক্রমণ

তবে এই অনভিপ্রেত ঘটনার পর আয়োজক ও দলের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের অনুমোদিত শাখা সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মহম্মদ আজ়ম স্পষ্ট জানিয়েছেন, সরকারি স্তরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ঝুঁকি নেওয়া হয়েছিল। আজম বলেন, ‘বালোচিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সিন্ধের মূল দল পাঠাইনি। করাচির সমস্ত ক্লাব ও দলকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যাতে কেউ বাস বা ট্রেনে কোয়েট্টায় সফর না করে। করাচি ওয়েস্টের দলটি সেই সতর্কবার্তা অমান্য করে ঝুঁকি নিয়ে চলে যায়, আর আমরা যে আশঙ্কায় ভুগছিলাম শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।’ তিনি আরও জানান, একই নিরাপত্তা ঝুঁকির কারণে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া (KPK) ফুটবল সংস্থাও এই টুর্নামেন্টে কোনও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *