Weather Update: ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের আগে নবান্নের তরফ থেকে জারি সতর্কতা - Bengali News | Weather update Kolkata is about to float, warning issued by Nabanna ahead of major disaster - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের আগে নবান্নের তরফ থেকে জারি সতর্কতা – Bengali News | Weather update Kolkata is about to float, warning issued by Nabanna ahead of major disaster

Spread the love

ভাসতে চলেছে কলকাতাImage Credit source: Getty Image

কলকাতা: বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। সতর্ক করল নবান্নও। আগামী ৪৮ ঘণ্টা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সমস্ত জেলা এবং ব্লক স্তরে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্লক স্তর, জেলা স্তর ও নবান্নে কন্ট্রোল রুম প্রস্তুত রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী ও নীচু এলাকার বাসিন্দাদের অন্য জায়গায় সরানো হচ্ছে, ত্রাণ শিবির‌ও প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। দুপুরেই বাংলা-বাংলাদেশ উপকূলে ঢুকে গিয়েছে নিম্নচাপ। সুন্দরবন হয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। শেষ বুলেটিন অনুযায়ী, দিঘা থেকে ১১০ কিমি, সাগর থেকে ৬০ কিমি দূরে নিম্নচাপ অবস্থান করছে। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ।

বৃহস্পতিবার ১২ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।  ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শুক্রবারও।

বৃহস্পতিবার মহানগরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘণ্টায় ২০-৩০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে শহরে। গঙ্গায় লঞ্চ পরিষেবা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *