দুই অর্থবর্ষে ১৪৭ কয়লাখনি বন্ধ করার সিদ্ধান্ত সরকারের, তালিকায় রাজ্যের ৪ - 24 Ghanta Bangla News
Home

দুই অর্থবর্ষে ১৪৭ কয়লাখনি বন্ধ করার সিদ্ধান্ত সরকারের, তালিকায় রাজ্যের ৪

Spread the love

বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল

লাভজনক নয়, এই যুক্তিতে চলতি অর্থবর্ষ এবং আগামী অর্থবর্ষ মিলিয়ে সারা দেশের ১৪৭টি কয়লাখনি বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের কয়লা মন্ত্রক রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদক সংস্থাগুলিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে খনিগুলির নাম। কোন অর্থবর্ষে কোন খনি বন্ধ করা হবে, চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে এ রাজ্যের চারটি খনি, ইসিএল-এর জামুড়িয়া গ্রুপ অফ মাইন্স ও জামুড়িয়া সেন্ট্রাল মাইন্স এবং বিসিসিএল-এর বরাকরের চঞ্চু ভিক্টোরিয়া এরিয়ার দু’টি কোলিয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *