বিশেষ ভাবে সক্ষম সাবালক ছেলের খরচ দেবে বাবাই, নির্দেশ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

বিশেষ ভাবে সক্ষম সাবালক ছেলের খরচ দেবে বাবাই, নির্দেশ হাইকোর্টের

Spread the love

আদালতের আরও পর্যবেক্ষণ, বিশেষ ভাবে সক্ষম এক প্রাপ্তবয়স্ককে শুধুমাত্র প্রক্রিয়াগত আপত্তির কারণে বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যায় না। সেই প্রাপ্তবয়স্ক সন্তানের অধিকার রক্ষায় বাবা-মা বা নিকট আত্মীয় বা ‘নেক্সট ফ্রেন্ড’ হিসেবে আদালতে আসতে পারেন। তবে আদালত জানিয়েছে, এই দায় আজীবন ও নিঃশর্ত নয়। সন্তান বাস্তবে আর্থিক ভাবে স্বনির্ভর ও উপার্জনক্ষম হয়ে উঠলে, পরিস্থিতির পরিবর্তনের ভিত্তিতে ভরণপোষণের নির্দেশ সংশোধন বা বাতিলের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বকেয়া ভরণপোষণ আদায়ের প্রক্রিয়াও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *