সিআইডির মুখোমুখি কীর্তি আজাদ, তোলাবাজি মামলায় হাজিরা ভবানী ভবনে - 24 Ghanta Bangla News
Home

সিআইডির মুখোমুখি কীর্তি আজাদ, তোলাবাজি মামলায় হাজিরা ভবানী ভবনে

Spread the love

কলকাতা: তোলাবাজির চাঞ্চল্যকর মামলায় সিআইডি (CID) ভবনে হাজিরা দিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ ও তদন্তে সহযোগিতার নির্দেশ মেনেই মঙ্গলবার নির্ধারিত…

কলকাতা: তোলাবাজির চাঞ্চল্যকর মামলায় সিআইডি (CID) ভবনে হাজিরা দিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ ও তদন্তে সহযোগিতার নির্দেশ মেনেই মঙ্গলবার নির্ধারিত দিনে ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হন তিনি।

গত বছরের ২১ মে একটি ঘটনার সূত্র ধরে এই মামলার সূচনা হয়। অভিযোগ উঠেছিল, ওই দিন দুর্গাপুরে কীর্তি আজাদের বাংলোয় ডেকে এক ব্যবসায়ীর কাছে ১৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। টাকা না দিলে তাঁর রান্নার গ্যাসের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এবং সেই সংক্রান্ত অডিও ক্লিপ রয়েছে বলেও দাবি করেন ওই ব্যবসায়ী। এই ঘটনার ভিত্তিতেই সাংসদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

যদিও শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কীর্তি আজাদ। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন তিনি দুর্গাপুরে ছিলেন না, এই মর্মে বিমানযাত্রার টিকিট ও অন্যান্য নথিপত্রও আদালতে পেশ করেছেন তাঁর আইনজীবীরা। পাশাপাশি, ঘটনার প্রায় ১৫ মাস পর এফআইআর দায়ের হওয়া এবং দাবিকৃত টাকা লেনদেনের কোনো প্রমাণ না থাকার বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ ও পরবর্তী পদক্ষেপ

গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছিলেন কীর্তি আজাদ। দীর্ঘ শুনানির পর আদালত তাঁকে সাময়িক রক্ষাকবচ প্রদান করে এবং নির্দেশ দেয় যে, এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তের স্বার্থে সিআইডি ডাকলে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। সেইমতোই মঙ্গলবার তিনি সিআইডি দফতরে হাজিরা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে প্রয়োজনে তলব করতে হলে সিআইডিকে অন্তত সাত দিন আগে নোটিস দিতে হবে। বর্তমানে এই হাই-প্রোফাইল মামলার তদন্ত জারি রয়েছে।

Advertisements


   


   

২০৫৬ পর্যন্ত বাংলায় ৩ স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার লক্ষ্য শুভেন্দু সরকারের

আসছে ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প! বেকার ভাতা ও আবেদনের নিয়ম নিয়ে কী জানা যাচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *