মন্ত্রী অগ্নিমিত্রা পালের সামনেই মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলে মাঞ্জা সুতো জড়িয়ে দুর্ঘটনা। রবিবার দুপুরে ঘুড়ির সুতো গলায় পেঁচিয়ে দুর্ঘটনার কবলে পড়েন মোটরবাইক চালক। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জখম হন আরও কয়েকজন বাইক চালক। সেই ঘটনা ঘটে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সামনেই। গাড়ি থেকে নেমে আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মন্ত্রী ।