পাকিস্তান হোয়াইটওয়াশ হলেও লাভ হলো না ভারতের, বরং WTC-তে ঘাড়ের কাছে নিঃশ্বাস ইংল্যান্ডের
৯টি ম্যাচে পাকিস্তানের জয় মাত্র ২টি। ৭টি ম্যাচে হারের পর তাদের পয়েন্টের হার নেমে হয়েছে ১৪.৮১ শতাংশ। ফলে তারা তালিকার একেবারে শেষে রয়েছে। অন্য দিকে, ১১টি ম্যাচে ৫টি জয়, ৪টি হার এবং ২টি ড্র নিয়ে ভারতের পয়েন্টের হার ৫১.৫২ শতাংশ। ভারত রয়েছে পাঁচ নম্বরে। অর্থাৎ পাকিস্তান আরও পিছিয়ে গেলেও ভারতের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।
পয়েন্ট টেবলে কে কোথায়
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া রয়েছে এক নম্বরে। ১০টি ম্যাচে ৮টি জয় নিয়ে তাদের পয়েন্টের হার ৮০ শতাংশ। দক্ষিণ আফ্রিকা চারটি ম্যাচে তিনটি জয় নিয়ে ৭৫ শতাংশ পয়েন্টের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নিউ জ়িল্যান্ড ৭২.২২ শতাংশ নিয়ে তৃতীয় এবং বাংলাদেশ ৫৫.৫৬ শতাংশ নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ভারত ৫১.৫২ শতাংশ নিয়ে পঞ্চম, ইংল্যান্ড ৩৮.৫৪ শতাংশ নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শ্রীলঙ্কা ৩৩.৩৩ শতাংশ নিয়ে সপ্তম, ওয়েস্ট ইন্ডিজ় ২০.৮৩ শতাংশ নিয়ে অষ্টম এবং পাকিস্তান ১৪.৮১ শতাংশ নিয়ে রয়েছে নবম স্থানে।
ভারতের ঘাড়ে নিঃশ্বাস ইংল্যান্ডের
পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের পয়েন্টের হার বেড়ে হয়েছে ৩৮.৫৪ শতাংশ। ১৬টি ম্যাচে ৭টি জয়, ৮টি হার এবং ১টি ড্র রয়েছে তাদের। তালিকায় ষষ্ঠ স্থানেই রয়েছে ইংল্যান্ড। তবে ভারতের থেকে মাত্র এক ধাপ পিছনে থাকলেও ইংল্যান্ড এই জয়ের পর ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। আর পাকিস্তানকে উড়িয়ে ইংল্যান্ড নিজেদের অবস্থান কিছুটা মজবুত করেছে।