জলবিদ্যুতে খুলেছিল নেপালের কপাল, রাক্ষুসে বানে ওলটপালট উন্নয়নের হিসাব
তার পর থেকেই বদলাতে শুরু করে ছবিটা। ২০১৮-র মধ্যে নেপালের অধিকাংশ মানুষ দিনে ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পেতে শুরু করেন। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, এখন দেশে ২২৫টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা ৩,৯০০ মেগাওয়াটের বেশি। অর্থাৎ একই সময়ে প্রায় ৩০ লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষমতা রয়েছে এই কেন্দ্রগুলির।