২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
অবসর নিয়ে কী বললেন রোহিত?
সম্প্রতি মুম্বইতে একটা ফেস্টে অংশ নেন রোহিত। প্রশ্নোত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবেন? জবাবে স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে রোহিত বলেন, ‘২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দূরে। তখন বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা যাবে।’ তাঁর এই মন্তব্য থেকে পরিষ্কার, এক বছরের পরে কী করবেন সেটা নিয়ে এখনই না ভেবে বর্তমান সময়ের ওপর জোর দিতে চান তিনি।
২০২৭ সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া। সেখান থেকে ট্রফি জিতে আসাই ভারতের লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খরা কাটলেও ODI বিশ্বকাপের খরা এখনও কাটেনি। ২০১৯ সালে রানার্স আপ হতে হয়েছিল। এর দর্শক রোহিতকে প্রশ্ন করেন ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বইয়ের মেরিন ড্রাইভে রোহিতের নেতৃত্বে যে ভিক্টরি প্যারেড হয়েছিল, ২০২৭ সালে ট্রফি জিতলে তেমন দৃশ্য ফের দেখা যাবে কি না। এর উত্তরে সামান্য হেসে রোহিত মন্তব্য করেন, ‘…আমার মনে হয় এখন আর তেমন কোনও বাস প্যারেড সম্ভব নয়।’