Sudha Murthy: 'লোকের কাজ হল সমালোচনা করা', ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বিশেষ পরামর্শ সুধা মূর্তির - Bengali News | Infosys founder Narayan Murty wife Sudha Murthy gives advices to British PM Rishi Sunak - 24 Ghanta Bangla News
Home

Sudha Murthy: ‘লোকের কাজ হল সমালোচনা করা’, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বিশেষ পরামর্শ সুধা মূর্তির – Bengali News | Infosys founder Narayan Murty wife Sudha Murthy gives advices to British PM Rishi Sunak

Spread the love

নয়া দিল্লি: কোনও কাজ সম্পর্কে নিজে সৎ থাকলে লোকের পরোয়া করার দরকার নেই। সমালোচনা করাই লোকেদের কাজ। জামাই ও মেয়ে তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও আকাঙ্ক্ষাকে এমনই পরামর্শ দিলেন ইনফোসিস-কর্ত্রী সুধা মূর্তি। এপ্রসঙ্গে ইনফোসিস প্রতিষ্ঠার সময় তাঁদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যম এনডিটিভি-কে সাক্ষাৎকারে ইনফোসিস প্রতিষ্ঠার সময় আত্মত্যাগ থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতির কথা অকপটে তুলে ধরেন নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। তাঁরা লোকের সমালোচনা কী ভাবে সামলেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জামাইকে কী পরামর্শ দেন, তা নিয়ে প্রশ্ন করা হলে অকপট জবাব দেন সুধা মূর্তি। তিনি বলেন, “আমি সবসময় তাদের (আকাঙ্খা ও সুনক) বলি, লোকজন তোমাদের সম্পর্কে কথা বলার কারণ তোমাদের পদ। যদি তুমি সৎ হও, দেশকে সাহায্য করছ, তাহলে লোকে তোমার কাজ নিয়ে সবসময় সমালোচনা করবে। লোকের কাজই হল, সমালোচনা করা। সুতরাং এটা উপেক্ষা কর।”

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সেই বিষয়ে সরাসরি কিছু বলতে নারাজ সুধা মূর্তি। তবে কাজে সততা থাকলে কোনও কিছুর পরোয়া করার দরকার নেই বলেই তাঁর পরামর্শ। সুধা মূর্তির কথায়, “তুমি যদি তোমার কাজের বিষয়ে নৈতিক ও সৎ হও, তাহলে সেটা করে যাও। তার জন্য কাউকে সাক্ষী করার দরকার নেই। ঈশ্বর সাক্ষী থাকবেন। তুমি নিজের কাজ কর লোককে সমালোচনা করতে দাও। এটা কিছু সময়ের জন্য তোমাকে প্রভাবিত করতে পারে, কিন্তু, দীর্ঘমেয়াদে লোকের সমালোচনা থেকে তোমার কাজটি শেখা উচিত এবং করে দেখানো উচিত।”

এই খবরটিও পড়ুন

যে কোনও সফলতার জন্য লক্ষ্যে অবিচল থাকা এবং আত্মত্যাগ জরুরি বলে মনে করেন সুধা মূর্তি। এপ্রসঙ্গে ইনফোসিস-কে প্রতিষ্ঠিত করতে নিজের আত্মত্যাগের কথাও তুলে ধরেন তিনি। ব্যবসাকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র মেয়ে আকাঙ্ক্ষাকে ৩ মাস বয়সে তাঁর মা ও বোনের হাতে তুলে দিয়েছেন বলে জানান সুধা মূর্তি। এটা মা হিসাবে তাঁর কাছে খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু, লক্ষ্যে পৌঁছনোর জন্য সেই আত্মত্যাগ করা জরুরি ছিল জানান সুধা মূর্তি। তাঁর কথায়, ইনফোসিস একদিনে বড় হয়নি। এপ্রসঙ্গে সকলের প্রতি তাঁর পরামর্শ, “যখন কিছু লক্ষ্য পূরণ করতে চাইবে তখন প্রচুর বাধা আসবে। সেই সময় নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কী করতে পারব, সেরা পথ কী হবে?”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *