পুজো-মরশুমে প্রতিমার সাজ তৈরি করেই স্বনির্ভর অর্চনা, নমিতারা
শোলা, হোগলা, থার্মোকল, ইমিটেশন, ধাতব চুমকি, মুক্তো-নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমার সাজ। কোথাও সোনালি চুমকির কাজ, কোথাও আবার সাদা চুমকির নকশা। প্রতিমার গায়ের গয়না থেকে সিংহাসন কিংবা পিছনের থিম- প্রতিটি কাজেই চাই নিখুঁত হাতের ছোঁয়া। পূজোর তিন-চার মাস আগে থেকেই শুরু হয় এই কাজ। বর্তমানে কর্মশালায় প্রতিদিন প্রায় ২০-২৫ জন মহিলা কাজ করছেন। আবার অনেকে কাঁচামাল বাড়িতে নিয়ে গিয়ে সংসারের কাজের ফাঁকে তা শেষ করছেন। মমতা ঘোড়াই এই কাজের সঙ্গে যুক্ত প্রায় ন’বছর।