West Bengal Live News: দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানি | West Bengali Live Suvendu Adhikari Durgapuja Mamata Banerjee Abhishek Banerjee ED Supreme Court BJP TMC News on 7 September
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
আজ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে নামফলক খুলে দেওয়ার ঘটনার শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন সুরাহা না মেলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আজ সেই মামলার শুনানি রয়েছে। সোমবার সকাল থেকেই অ্যাকশনে ইডি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের অফিসে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অন্যদিকে দিল্লিতে তৃণমূলের সদর দফতরে হাজির ইডি। জানা গিয়েছে, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে। দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আজ বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে পুজো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।